,

কবিতার প্রেমে প্রভা

news-image

বহুদিন মনের মতো চরিত্রে কাজ করার সুযোগ পান না প্রভা। যে চরিত্র তাকে পরিস্ফুটিত করবে শতগুণ বেশি। অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়ল। শামীমা শাম্মীর নির্দেশনায় প্রভা একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেলেন ‘অথচ ক্যাকটাস নয়’ নাটকে। এতে তিনি অভিনয় করেছেন কবিতা চরিত্রে। যে চাকরি করতে গিয়ে অফিসের বস কেন্দ্রিক জটিলতায় স্বামীর সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েন। নাটকটির গল্প রচনা করেছেন শামীমা শাম্মী নিজেই।

সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘কিছু গল্প থাকে যাতে কাজ করতে মন থেকেই চরিত্রের প্রতি মায়া সৃষ্টি হয়। কবিতার প্রতি আমার এমনই মায়া তৈরি হয়েছে যে, কাজটি করতে গিয়ে কবিতা চরিত্রের প্রেমে পড়ে গেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা শাম্মী বলেন, ‘এর আগেও প্রভা আমার নির্দেশনায় অনেক কাজ করেছে। তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। অসাধারণ অভিনয় করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ