বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যানোনিমাস ফাঁস করলো প্যারিস হামলার জঙ্গিদের নাম

news-image

প্যারিসে সন্ত্রাসবাদী হামলার একদিন পর হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস ঘোষণা করেছিল, আইএসের বিরুদ্ধে এতদিনের সব থেকে বড় সাইবার যুদ্ধে নামছে তারা। সেই মতো কাজও শুরু করে দিলো। মঙ্গলবারই সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গির যাবতীয় তথ্য ফাঁস করল তারা। সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত প্রায় সাড়ে পাঁচ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইতিমধ্যেই হানা দিয়েছে বলে জানা গিয়েছে।

অ্যানোনিমাসের করা পোস্টে ইউরোপে আইএসের বেশ কয়েকজন রিক্রুটারের বাড়ির ঠিকানা-সহ যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে শার্লি এবদো-র দপ্তরে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই আইএসের বিরুদ্ধে সোচ্চার হয় অ্যানোনিমাস। সে সময়ও বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের ওয়েবসাইট হ্যাক করে জরুরি তথ্য ফাঁস করে তারা। কী ভাবে কাজ করছে অ্যানোনিমাস? তারা জানাচ্ছে, যে সমস্ত সার্ভার এই সংগঠনগুলির ওয়েবসাইটের সঙ্গে যুক্ত সেগুলি ওভারলোড করে দিচ্ছে। ফলে সার্ভিসে চূড়ান্ত সমস্যা হচ্ছে। একসময় সার্ভার এতটাই ওভারলোড হয়ে যাচ্ছে যে এগুলি অফলাইন হয়ে যাচ্ছে। এটা ছাড়াও হ্যাক করে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তির পরিচিতি এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করছে অ্যানোনিমাস। টুইটারও যে সব অ্যাকাউন্ট নিয়ে রিপোর্ট পাচ্ছে, সেগুলি ব্লক করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে