জার্মানির ফুটবল ম্যাচ বাতিল, স্টেডিয়াম বন্ধ

news-image

নিরাপত্তা নিয়ে আশংকার কারণে নেদারল্যান্ডস-এর সাথে জার্মানির আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। জার্মান পুলিশ বলছে হ্যানোভার স্টেডিয়ামে বোমা হামলার আশংকা ছিল।
তবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের সাথে ফ্রান্স-এর প্রীতি ম্যাচ যথা সময়ে শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জার্মানির হ্যানোভার শহরে খেলা শুরু হবার নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই মূল স্টেডিয়াম থেকে লোকজন সরিয়ে ফেলা হয়।


জার্মানির সরকার প্রধান এঙ্গেলা মার্কেল এইচ ডি আই এ্যারেনাতে খেলা দেখার কথা ছিল। এর আগে ব্রাসেলস-এ স্পেন-এর বিরুদ্ধে বেলজিয়ামের খেলা বাতিল ঘোষণা করা হয়। গত সপ্তাহে প্যারিসে ভয়াবহ হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে স্পেনের সাথে বেলজিয়ামের প্রীতি ম্যাচ সোমবারই বাতিল করা হয়।
লন্ডনের ম্যাচের আগে প্যারিস আক্রমণে নিহত ১২৯জন মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হবে, যেখানে ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়াম উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান