,

তাজমহল বাঁচাতে শ্মশান সরানোর নির্দেশ

news-image

দূষণের গ্রাস থেকে তাজমহলকে বাঁচাতে বিশ্বের ঐতিহ্যশালী এই স্থাপত্যের পাশ থেকে শ্মশান সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷ শ্মশানের ধোঁয়ায় ক্রমেই ছোপ ধরছে তাজমহলের গায়ে৷ সুপ্রিম কোর্টের বিচারপতি কুরিয়ান জোসেফ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির কাছে চিঠি লেখার পরই তাজমহলের পাশ থেকে উত্তর প্রদেশ সরকারকে শ্মশান সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷

গত ১ অক্টোবর লেখা ওই চিঠিতে জোসেফ জানান, তিনি ও তাঁর পরিবারের লোকজন তাজমহল দর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখেন, ধোঁয়ার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তাজমহলের কারুকার্য, সাদা মার্বেল। এই কারণেই তিনি শ্মশানটি অন্যত্র স্থানান্তরিত করার আবেদন জানান। এর পরই বিশ্বের ঐতিহ্যশালী এই স্থাপত্যকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতেই এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তাজমহলকে শ্মশানের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য আগরা নগর নিগম ও আগরা ডেভেলপমেন্ট অথরিটির কাছে লিখিতভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট৷পাশাপাশি তাজমহল প্রাঙ্গনের ৫০০ মিটার লাল পাথরের রাস্তা কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেগুলির যথোপযুক্ত রক্ষণাবেক্ষণ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন ভাবনাচিন্তা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে