,

আবারো স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

P T Rডেস্ক রিপোর্ট :

আবারো স্থগিত হয়েছে ১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

বাতিল হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কক্সবাজার, লালমনিরহাট, নেত্রকোণা, শেরপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

গত ৮ ডিসেম্বর এই পরীক্ষা বাতিল হয়ে এর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিলো ২৮ মার্চ। তবে এই নির্ধারিত তারিখের লিখিত পরীক্ষাটিও বাতিল করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ৮ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্ত শেষে ১৭ জেলার পরীক্ষা বাতিল করা হয় ৮ ডিসেম্বর।

এসব জেলার বাতিল হওয়া লিখিত পরীক্ষার পরবর্তী তারিখ দেয়া হয়েছিল ১৪ মার্চ। পরে তা পরিবর্তন করে ২৮ মার্চ সকালে নির্ধারণ করা হয়। এরপর তারিখ ঠিক রেখে সকালের পরীক্ষা বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সর্বশেষ এ তারিখও পেছানো হয়েছে। পরবর্তী তারিখ এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর