,

সাকিব পত্নী জানালেন মা হওয়ার অনুভূতি!

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের রাজকন্যা পৃথীবিতে এসেছেন নভেম্বরের ৯ তারিখ। রাজ কন্যার আগমনে দুজনেই বেশ খুশি।


মা হওয়ার পর শিশির তার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের আইডিতে লিখেছেন, ‘মা হওয়ার প্রধান শিক্ষা হল নিজের শক্তিমত্তার ব্যাপারে ধারণা পাওয়া, যেটা আদৌ ছিল কি না সেটা আমার কাছে পরিস্কার নয়।’


উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পরিবারের সঙ্গে থাকতেন উম্মে আহমেদ শিশির। পড়াশোনা, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। ১০ বছর বয়সে বাবা-মা'র হাত ধরে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশে।


গত ২৭ জুলাই জানা গেছে, বাবা-মা হতে চলেছেন এই দম্পতি। তখন থেকে তাদের সাথে সাথে তাদের ভক্ত-সমর্থকরাও প্রতীক্ষার প্রহর গুনছিল।


সাকিব এই মুহূর্তে স্ত্রী-কন্যার সাথে যুক্তরাষ্ট্রেই আছেন। তবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর খেলতে তিনি শীঘ্রই দেশে ফিরবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ