,

মঞ্চে কেঁদে ফেললেন ম্যাডোনা

news-image

অন্য দিন তার কনসার্টে তিল ধারণের জায়গা থাকে না। স্টেজে তিনি এসে দাঁড়াতেই তার তালে তাল মেলান আপামর দর্শক। তিনি পপ গায়িকা ম্যাডোনা। কিন্তু এ দিনটা ছিল একটু আলাদা। তিনি মঞ্চে এলেন বটে, তবে চোখে জল নিয়ে। কিন্তু কেন? 
রোববার সুইডেনের স্টকহোমে আয়োজিত এক কনসার্টে প্যারিসে জঙ্গি হানায় নিহতদের স্মরণ করতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি ম্যাডোনা। কথা বলতে বলতে কেঁদে ফেলেন। এক পর্যায়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, 'খুবই কঠিন সময়। প্যারিসে যা হয়েছে তা ভোলা সম্ভব নয়। নারকীয় হামলায় কত জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তা দেখে চুপ থাকাও সম্ভব নয়। কত মানুষ যখন তাদের প্রিয়জনদের হারিয়েছে, কীভাবে আমি নাচব, গাইব। কিন্তু যারা ঠাণ্ডা মাথায় এই নৃশংস হত্যালীলা চালাল। তারা তো এটাই চায়। চুপ করে দিতে চায় আমাদের। আমরা কিছুতেই তাদেরকে সফল হতে দেব না।'
 
বেদনাবিধুর কণ্ঠে 'লাইক আ প্রেয়ার' গাওয়ার আগে পপ তারকা বলেন, 'হিংসা, দ্বেষ থাকলেও আমি আশাবাদী যে এই পৃথিবী ভালবাসায় মোড়া। একমাত্র ভালবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব।' সূত্র: আনন্দবাজার পত্রিকা, গার্ডিয়ান

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর