বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে বিয়ের বিষয়ে আমার কোন ভাবনা নেই’

news-image

মডেল হিসেবে তারকাখ্যাতি পেলেও বর্তমানে অভিনয়ে বেশি সময় দিচ্ছেন আলোচিত মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার

কেমন আছেন? কেমন চলছে সব?
ভালোই চলছে সব। আলহামদুলিল্লাহ। তবে গতকাল থেকে কিছুটা অসুস্থ।  সেদিন খেলা দেখতে স্টেডিয়াম গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। অবশ্য এটা বড় কিছু নয়। এমনি ভালো আছি সব দিক থেকে। 
শুনেছি দেশের বাইরে যাচ্ছেন?
হ্যাঁ ঠিকই শুনেছেন। আমার ভাইয়া-ভাবি ইটালি থাকেন। তাদের সংসারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আর তাই সেখানে বেড়াতে যাবো। কিন্তু এখন পর্যন্ত ভিসা পাইনি। 
এখন কি নিয়ে ব্যস্ত আছেন?
টিভি নাটকেই বেশি সময় দিচ্ছি। প্রচার চলতি ধারাবাহিকগুলোর কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছি। এছাড়া নতুন কিছু ধারাবাহিকের বিষয়ে কথা চলছে। পাশাপাশি খ- নাটকেও অভিনয় করছি। 
ধারাবাহিক নাটকে কি কি কাজ করছেন?
এখন ‘এই শহরে’, ‘নন স্টপ’ নামের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। ‘নন স্টপ’ তো আগে থেকেই করছি। আর ‘এই শহরে’ নাটকটি নতুন করে শুরু করলাম। 
বিজ্ঞাপনে নতুন কোন কাজ করছেন?
এ মুহূর্তে বিজ্ঞাপনের কোন কাজ নেই। তবে কাজের প্রস্তাব রয়েছে। করছি না।
কেন করছেন না?
আসলে এখন অনেক কাজ হচ্ছে। ভালো-খারাপ দুটোরই মিশ্রন আছে। তবে সে জায়গা থেকে আমি এখন আমার মনের মতো কোন বিজ্ঞাপন পাচ্ছি না। তাই করা হয়ে ওঠে না। 
নাটকে তো নিয়মিত অভিনয় করছেন। এখনকার নাটকের মান নিয়ে আপনার মূল্যায়ন কি?
এখন অনেক ভালো নাটক হচ্ছে। শুধু খ- নাটকের কথা যদি বলি, তাহলে গল্প অনেক ভালো হচ্ছে। নির্মাণশৈলীও ভালো। নতুন ও পুরনো মিলিয়ে সব নির্মাতাই চেষ্টা করছেন ভালো কিছু দর্শকের সামনে তুলে ধরতে। সবশেষে বলা যায় নাটকের মান দিন দিন উন্নত হচ্ছে।
ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা থাকে না বলে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়। এ ব্যাপারে আপনি কতটুকু একমত?
এটা ঠিক। একটি ধারাবাহিকের কিছু পর্ব প্রচার হলে গল্পটা কোথায় যেন হারিয়ে যায়। কি কারণে এটা হয় বুঝতে পারি না। আরেকটা সমস্যা আছে, দেখা যায় নাটকের কিছু কাজ শেষ করলাম ছয় মাস আগে। আবার বাকি কাজ নতুন করে শুরু হয়। এক্ষেত্রে মনযোগ নষ্ট হয়ে যায়। কাজটা ভালো হয় না। 
চলচ্চিত্রে আসার ব্যাপারে কিছু ভেবেছেন?
কিছুদিন আগেও চলচ্চিত্রে অভিনয় করবো না বলে জানিয়েছিলাম। কিন্তু সে জায়গা থেকে এখন অনেকটা সরে এসেছি। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। সে কারণে আমি অনুপ্রেরণা পাচ্ছি। ইচ্ছাটাও পরিবর্তন করেছি। এখন ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করবো। 
নতুন করে সংসার করার ব্যাপারে কিছু ভাবছেন?
আসলে নতুন করে বিয়ের বিষয়ে আমার কোন ভাবনা নেই। এখন আমি পুরোপুরি কাজে মনোনিবেশ করেছি। নাটকের কাজেই আরও ব্যস্ত থাকতে চাই। আর আগামী তিন/চার বছরের মধ্যে এ নিয়ে কোন পরিকল্পনা নেই। তাছাড়া বিষয়টি আমার পরিবারের ওপর ছেড়ে দিয়েছি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা