বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল ব্রিটিশ নাগরিক, দাবি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

news-image

এবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, রাহুল নিজেকে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে সে দেশের নাগরিক হিসেবে দাবি করেছিলেন। এ জন্য রাহুলের ভারতীয় নাগরিকত্ব ও সাংসদ পদ খারিজের দাবিও জানিয়েছেন স্বামী।

স্বামী তাঁর অভিযোগের স্বপক্ষে কিছু নথিও পেশ করেছেন। ওই নথি ব্রিটেনের কোম্পানি আইন সংক্রান্ত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বলেও স্বামী দাবি করেছেন। এক সাংবাদিক বৈঠকে স্বামী দাবি করেন, একটি কোম্পানি খুলতে রাহুল নিজেকে ব্রিটেনের নাগরিক বলে ঘোষণা করেছিলেন।
রাহুলের এই কাজ সংবিধানে বর্ণিত ধারার পরিপন্থী। এই অভিযোগে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন স্বামী।
অমেঠির সাংসদের বিরুদ্ধে তিনি লোকসভার অধ্যক্ষর কাছে তিনি চিঠিও পাঠাবেন বলে জানিয়েছেন স্বামী। সভার সদস্য পদ খারিজের দাবি জানিয়ে স্বামী বিশেষ কমিটি গঠন বা বিষয়টি এথিকস কমিটির কাছে পাঠানোর দাবি অধ্যক্ষর কাছে জানাবেন।
কংগ্রেস অবশ্য স্বামীর অভিযোগকে কোনও গুরুত্ব দিতে নারাজ। দলের মুখপাত্র অজয় মাকেন বলেছেন, স্বামী কী বলছেন, তা তাঁদের জানা নেই। কিন্তু কোণঠাসা হয়ে পড়লেই সংবাদের শিরোণামে আসার অভ্যেস রয়েছে ওই বিজেপি নেতার|

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা