বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থ টেস্ট ড্রয়ের দিকে এগুচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : পার্থে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া ২য় ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ১৯৩ রানে এগিয়ে আছে। এর আগে নিউজিল্যান্ড তাদের ১ম ইনিংসে ৬২৪ রানে অল-আউট হয়। রস টেইলর ও ক্রেগ ৬ উইকেটে ৫১০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। আগের দিনের সাথে আরও ১১৪ রান যোগ করে বাকি ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। রস টেইলর ১০ রানের জন্য ট্রিপল সেঞ্চুরী থেকে বঞ্চিত হন।

 


টেইলর ২৯০ রানের ক্যারিয়ার সেরা এক মহাকাব্যিক রের্কড ভাঙ্গা ইনিংস খেলে ১০ম ব্যাটসম্যান হিসাবে আউট হন। অস্ট্রেলিয়ার স্টার্ক ৪টি ও লিয়ন ৩টি উইকেট শিকার করেন। ৬৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই দলীয় ৮ রানে ওপেনার ব্রুনসের উইকেট হারায় অস্ট্রেলিয়া।

 


এরপর ১ম ইনিংসের ডাবল সেঞ্চুরীয়ান ওয়ার্নার ব্যক্তিগত ২৪ রানে আউট হলে ৪৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভ স্মিথ ও অ্যাডাম ভোগাস তৃতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। দুজনে মিলে ২১২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিনের খেলা শেষ করে।

 


স্মিথ ১২তম টেস্ট সেঞ্চুরী তুলে ১৩১ রানে ও ভোগাস টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী তুলে ১০১ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের সাউদি ও বোল্ট ১টি করে উইকেট নেন। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৫৮ রান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা