,

এবার ওয়াশিংটনে হামলার হুমকি আইএস’র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। ভিডিওতে সিরিয়ায় বিমান হামলায় অংশ নেওয়া দেশগুলোকেও প্যারিসের মত ভাগ্য বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

 

 

ভিডিওতে এক জিহাদীকে বলতে দেখা যায়, ‘যেসব দেশ ক্রুসেডে অংশ নিচ্ছে তাদেরকে আল্লাহর নামে বলছি,আল্লাহর ইচ্ছায় তোমাদের দেশেও সেদিন আসছে, যেমনটি আমরা ফ্রান্সের কেন্দ্রস্থল প্যারিসে ঘটিয়েছি। আমরা শপথ করে বলছি, আমরা আমেরিকায়ও হামলা চালাব এবং তা হবে দেশটির কেন্দ্রস্থল ওয়াশিংটনে।’

 

 

তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।  প্রসঙ্গত, ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি জায়গায় শুক্রবার রাতে চালানো পৃথক সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত হয়েছেন। নিহতদের ২০ থেকে ৩০টি দেহ এখনো শনাক্ত করা যায়নি। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ওই আক্রমণে আহত প্রায় সাড়ে তিনশ লোক যার মধ্যে ৮০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে