,

অবশেষে ঢাকায় অস্ট্রেলিয়া ফুটবল দল

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত ঢাকায় পা রাখলো অস্ট্রেলিয়া ফুটবল দল। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সোমবার রাত সাড়ে আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকারুরা।

 


এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করে। এর পরপরই হুমকির মুখে পড়ে অস্ট্রেলিয়া ফুটবল দলের সফর নিয়েও। এরই মধ্যে ফিফার কাছে কয়েকবার বাংলাদেশ সফর বাতিল করার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি ফিফা।

 


এদিকে, শুরু থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়ে আসছিলো। সবমিলিয়েই অনেক জল্পনা-কল্পনা শেষে দুইদিন দেরি করে হলেও বাংলাদেশে আসলো অজি ফুটবল দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহু আকাঙ্ক্ষিত ম্যাচটি।

 


এর আগে ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া দল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ