বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

news-image

স্পোর্টস ডেস্ক : তাই নয় তো কী? যেখানে জিম্বাবুয়ে ঢাকায় এসে অবাধে সিরিজ খেলে গেল, সেখানে অস্ট্রেলিয়া আসল না। তাদের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নামতে যাচ্ছিল ‘পাকিস্তানি কালো অধ্যায়’। ইতিহাস বলে অস্ট্রেলিয়া বরাবরই একটু বেশি খুঁতখুঁতে। অতীতে এমনও হয়েছে, অস্ট্রেলিয়া বাংলাদেশে আসার আগে শর্ত দিয়েছে, ঢাকার বাইরে তারা খেলতে যাবে না।

 

ফাইভস্টার হোটেলে রাখার নিশ্চয়তা আগে থেকে দিতে হবে। এসব কথা বেশিদিন আগের নয়। পন্টিং যুগের। এবার যখন তাদের ফুটবল দল ঢাকায় আসছে, তখন শত নিরাপত্তার আশ্বাস দেয়ার পরও তাদের খুঁতখুঁতে স্বভাব কাটল না। ৪২ সদস্যের দল নিয়ে সন্ধ্যায় ঢাকায় পা রেখেই গুলশানের ওয়েস্টিন হোটেলে উঠবে দলটি। ম্যাচের আগে কোনো সংবাদ সম্মেলন তো নয়ই, প্রাকটিসও রাখেনি তারা!

 

আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুইদল। বাফুফে সূত্রে জানা গেছে, প্রথাগত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন না করলেও হোটেলে একটা মিডিয়া সেশন করতে পারে তারা। তবে সেটাও নিশ্চিত নয়।

 

ম্যাচ পরিচালনার জন্য ইতিমধ্যে ঢাকায় এসেছে ইরানের ম্যাচ কমিশনার, ম্যাচ রেফারি এবং ফিফা কর্মকর্তারা। গতকাল থেকে স্টেডিয়ামের নিচের দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। স্নিফার ডগ দিয়ে গোটা স্টেডিয়াম পাড়ায় তল্লাশি চালানো হয়েছে। ১১টি গেটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

 

এরপর প্রশাসন থেকে জানানো হয়েছে অস্ট্রেলিয়া দলকে এমন নিরাপত্তা দেয়া হবে, যা আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে কোনো দেশ দেয়নি। নিরাপত্তা ব্যবস্থায় কী কী পদক্ষেপ নেয়া হবে, সে খবর পড়ুন পাশের লিংকে-অস্ট্রেলিয়াকে “নজিরবিহীন” নিরাপত্তা দেবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে