,

সালমানের হাতে আছে মাত্র ১০ দিন!

news-image

বিনোদন ডেস্ক : বক্স অফিসে রাজত্ব করে চলছে সালমান খানের ‘প্রেম রতন ধান পায়ো’। কিন্তু স্বস্তি নেই সালমানের। কারণ তাঁকে ভাবতে হচ্ছে পরের ছবি ‘সুলতান’ নিয়ে।


যশরাজ ফিল্মসের এই ছবিতে অভিনয়ের জন্য সালমানের যে ‘লুক’ দরকার তা অর্জন করার জন্য সময় আছে মাত্র ১০ দিন! এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


মুম্বাইতে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির প্রচারণা চালানোর সময় সালমান বলেন, ‘আমার হাতে মাত্র ১০ দিন সময় আছে। দেখা যাক এত অল্প সময়ে আমি পরের ছবির জন্য তৈরি হতে পারি কি না!’


সালমান আরো বলেন, ‘আমার মনে হয় আমি তৈরিই আছি, শুধু একটু গুছিয়ে নিতে হবে।’


সালমান খান এই ছবিতে হরিয়ানার এক কুস্তিবিদের চরিত্রে অভিনয় করেছেন। গত সপ্তাহে বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘আমাকে দর্শকরা প্রায় দ্বিগুণ মোটা দেখতে পাবেন এই চরিত্রে। সুলতান-এর জন্য আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তবে সে জন্য শরীর স্বাস্থ্য আরো ভালো করতে হবে।’  


‘সুলতান’ ছবিটি আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনা করছে যশরাজ ফিল্মস। একই উৎসবে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রায়ীস’ ছবিটিও।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে