,

সানি লিওনের স্বাস্থ্য বিষয়ক টিপস

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সুন্দরী কারেনজিত কৌর ভোরা। কি চিনতে পারছেন না? আসলে এটি সানির মূল নাম। ফিল্মে তার নাম সানিলিওন। ২০০৫ সালে পর্ণ ছবিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বে পরিচিতি পান তিনি। আর ভারত তথা এই অঞ্চলে দ্রুত পরিচিতি লাভ করেন ভারতীয় জনপ্রিয় রিয়ালটি শো বিগ বসের (২০১১) মাধ্যমে।

 

 

 

সানি অভিনিত বলিউডের জিসম-২ (২০১২) এবং রাগিনি এমএমএস-২ (২০১৪) সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়। বর্তমানে য়েক পাহেলী লীলা, মাস্তিজাদি ও কুচ কুচ লোচা হাই ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি বছরই ছবিগুলো মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।

 

 

পর্ণ ফিল্ম থেকে বলিউডে সফলতার পেছনে সানির যে দিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা হলো ফিগার বা শারীরিক গঠন। কিন্তু কীভাবে তিনি দৈহিক গঠন ধরে রেখেছেন? চলুন তার কয়েকটি টিপস সম্পর্কে জানা যাক।

 

 

জিম : শরীরকে ধরে রাখার জন্য সানিলিওন সপ্তাহে দুই কিংবা তিনদিন জিমে যান (ব্যায়াম করেন)। তিনি মনে করেন, স্বাস্থ্য ঠিক রাখতে হলে জিমে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অলস হলে কোনো কাজই সঠিকভাবে করা যাবে না। তাই বডি ফিট রাখতে জিমকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে।

যোগ ব্যায়াম : শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়াম একটি শক্তিশালী ও পরীক্ষিত পদ্ধতি। সানির মতে, যোগব্যায়াম তার শরীরে চমৎকার পরিবর্তন এনেছে।

 

 

পীলাত : সানিলিওনের পছন্দের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হলো পীলাত। এর ফলে শুধু ক্যালোরিই ক্ষয় হয় না বরং শরীরকে সুন্দর আকৃতি দিতেও সহায়তা করে।

 

 

স্কোয়াটস : সানি নিয়মিত স্কোয়াটস করতেও ভালবাসেন। এটি তার দুই পা-কে বিশেষ আকৃতি দান করে এবং শরীরকে আকষর্ণীয় করে তোলে।

 

 

লাঞ্চস : বলিউড হট মডেল সানির পছন্দের আরেকটি এক্সারসাইজ হলো লাঞ্চস। এটি এক ধরনের সাধারণ অনুশীলন যা পায়ের আকৃতি সুন্দর করে এবং শক্তি বাড়ায়।

 

 

হাঁটা : সানিলিওন শরীর গঠনে প্রত্যেককে অন্তত ২০ মিনিট হাঁটার পরামর্শ দিয়েছেন। তার মতে, এটি শরীরে আশ্চার্যরকমের পরিবর্তন আনে। সানি বলেন, কেউ যদি একটি সুন্দর দিন শুরু করতে চান তাহলে হাঁটার চেয়ে ভাল কোনো কিছু নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে