বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রাণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা হিসেবে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন। সবকিছু ঠিক থাকলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ একটি বিমান সোমবার সকালে রাণী ম্যাক্সিমাকে নিয়ে অবতরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানা গেছে।

 


এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের Inclusive Finance for Development বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সফর আসছেন।

 


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন দিনের সফরে রাণী ম্যাক্সিমা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গাজীপুরে চলমান একটি উন্নয়ন প্রকল্প রাণী ম্যাক্সিমাকে নিয়ে পরিদর্শন করবেন। এ ছাড়া ঢাকা সফরে ম্যাক্সিমা ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

 

এদিকে, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডস সফর করেন। ওই সফরে শেখ হাসিনা রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন রাণী ম্যাক্সিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তিনি বাংলাদেশের অভিজ্ঞতার ভিত্তিতে দারিদ্র্য বিমোচনের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিষয়ে একটি আন্তর্জাতিক অভিযোজনমূলক কৌশল প্রণয়ন করতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন