,

সৌদিতে ২৫ হাজার অবৈধ প্রবাসী আটক

news-image

বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে গত বছর ২৪ হাজার ৯শ’ ৪৫ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি আরব। অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তবে আটক প্রবাসীদের মধ্যে কারা কোনো দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
রিয়াদ পুলিশ এর মুখপাত্র কর্নেল ফাওয়াজ বিন মাইমান বলেন, আটককৃত এসব প্রবাসী নারী-পুরুষের মধ্যে অধিকাংশই সেন্ট্রাল রিয়াদের আসবাল এবং মানফুহা এলাকায় থাকে।
আবাসিক অনুমতিপত্র পত্র না থাকায় ২১ হাজার ৪শ’ ৮২ জন এবং শ্রমিক অনুমোদন পত্র না থাকায় আটক করা হয়েছে ২৭৯ প্রবাসীকে। এছাড়া পৌর আইনশৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে ৩ হাজার ১শ’ ৮৪ জনকে।
তিনি আরও উল্লেখ করেন, এ দুই জেলার রাস্তাগুলো খুবই সংকীর্ণ এবং বাড়িগুলো জরাজীর্ণ। এসব এলাকায় সাধারণত অপরাধী ও অবৈধ প্রবাসীরা বসবাস করেন।
তিনি বলেন, এসব এলাকা অপরাধীদের কাছে আকর্ষণীয় অথবা ব্যক্তিগতভাবে যারা অপরধামূল কর্মকা-ের সাথে জড়িত তারা এসব এলাকায় বসবাস করে। কারণ এখান থেকে অপরাধমূলক কর্মকা- করে খুব সহজেই লুকিয়ে পড়তে পারে।
এছাড়া এসব এলাকার অধিকাংশ বাসাবাড়িতেই নিচ দিয়ে পালানোর পথ রয়েছে অথবা এসব বাড়ি ধ্বংস প্রায় অবস্থায় রয়েছে। অপরাধমূলক কর্মকা- করে নিরাপদে বসবাস করার জন্য এটা উপযুক্ত পরিবেশ।-আরবনিউজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ