,

অলস্টারে শচীনরা হোয়াটওয়াশ

news-image

স্পোর্টস ডেস্ক : অলস্টার ক্রিকেট সিরিজের শেষ ম্যাচেও শচীন ব্ল্যাস্টার্সকে হারিয়েছে ওয়ার্ন ওয়ারিওর্স। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চার উইকেটের জয় পায় ওয়ারিওর্স। এদিন ২২০ রানের টার্গেটে খেলতে নেমে ১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেন ওয়ার্নের দল।

 


লস অ্যাঞ্জেলসের ডটগার বেসবল স্টেডিয়ামে বড় টার্গেটে খেলতে নেমে দলীয় শূন্য রানেই উইকেট খোয়ায় ওয়ারিওর্স। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের বলে বোল্ড হন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তবে ক্যালিসের সর্বোচ্চ ৪৯ ও রিকি পন্টিং ৪৩ আর কুমার সাঙ্গাকারার ৪২ এর পুরনো ঝলকে জয় পায় দলটি।

 


এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেন ভারতীয় দুই ওপেনার শেওয়াগ ও অধিনায়ক শচীন টেন্ডুলকার। শচীন করেন সর্বোচ্চ ৫৬ রান। ৫০ রান আসে আরেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির ব্যাট থেকে। পরে নির্ধারিত ওভার শেষে দলটি পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। ওয়ারিওর্সের হয়ে নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি তিনটি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ