,

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলীয় স্ট্রাসবুর্গ শহরের কাছে গতকাল শনিবার দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। দ্রুতগতির প্যারিস-স্ট্রাসবুর্গ লাইনে পরীক্ষামূলকভাবে রেল চলাচলের সময় এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের উধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।


বিবিসি আরো জানায়, লাইনচ্যুতির পর ট্রেনটিতে আগুন ধরে যায়।  দুর্ঘটনার সময় ওই ট্রেনে রেলওয়ের ৪৯ জন কারিগর ছিলেন। একপর্যায়ে সেটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। কর্মকর্তাদের ভাষ্য, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দ্রুতগতির প্যারিস-স্ট্রাসবুর্গ রেললাইনটি আগামী বছর আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা।


ফ্রান্সে এমন একসময় এই দুর্ঘটনা ঘটল, যখন ভয়াবহ সন্ত্রাসী হামলায় শত শত হতাহতের ঘটনায় গোটা জাতি জাতীয়ভাবে শোক পালন করছে। গত শুক্রবার রাতে দেশটির রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে প্রায় একই সময় হামলা হয়। এতে শতাধিক নিহত এবং কয়েক শ আহত হয়। নিহতদের মধ্যে সাত হামলাকারীও ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে