বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগ্ন ছবিতে জ্যাকুলিন!

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করার পর থেকেই যেন ভাগ্যদেবী ভর করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ওপর। একের পর এক সফলতা তিনি পাচ্ছেন ছবি ও বিজ্ঞাপনে। সম্প্রতি একটি জরিপে কাটরিনা কাইফের জনপ্রিয়তাকেও ছাপিয়ে গেছেন জ্যাকুলিন। তবে নতুন খবর হচ্ছে এরই মধ্যে একটি হলিউড ছবিতে কাজ শেষ করেছেন জ্যাকুলিন। এটি একটি ভৌতিক ছবি। পরিচালনা করছেন জেমস সিম্পসন।

 


এ ছবির কাজ শেষে এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এখানে সারাফ ফোর্ডিং নামে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকুলিনকে। এটিই হলো ছবির প্রধান চরিত্র। তাই ছবিটি জ্যাকুলিনের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে। তবে চমকের বিষয় হলো এ ছবির একটি দৃশ্যে পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

 


আর বিষয়টি সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি বৃটিশ সংবাদ মাধ্যমে, যার মাধ্যমে দারণভাবে আলোচনায় চলে এসেছেন জ্যাকুলিন। এ ছবির গল্পে দেখা যাবে জ্যাকুলিন তার বান্ধবীসহ ছুটিতে ঘুরতে বের হন একটি সুন্দর লেকে। সেখানে অনেক মজা করতে থাকেন তারা। তবে হঠাৎ করেই কিছু অনাকাক্সিক্ষত ও ভয়ানক ঘটনা ঘটতে থাকে তাদের সঙ্গে। এভাবেই এগিয়ে যায় ছবির কাহিনী।

 


এ ছবিটি আগামী বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি নিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, এটি আমার প্রথম হলিউড ছবি। তাই ছবিটি নিয়ে আমি অনেক সিরিয়াস ছিলাম। অবশেষে এর কাজ সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ভৌতিক এ ছবিটি করতে গিয়ে মাঝেমধ্যে সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ছবিতে বেশ কিছু চমকও থাকছে দর্শকদের জন্য। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে