,

লেখালেখিতে পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : ফেসবুকে গত ৩ নভেম্বর নিজের লেখা একটা কবিতা পোস্ট করেছেন ঢাকাই ছবির অভিনেত্রী পূর্ণিমা। কবিতাটির প্রথম কয়েকটি লাইন ছিল—‘অনিয়ম আমাদের নিয়ম, দুর্নীতি আমাদের নীতি/দুঃখ ঢাকি বিলাসিতায়, সুখ কেবলই স্মৃতি।’ এ কবিতাটি পড়ে অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন। কেউ কেউ তাঁকে নিয়মিত লেখার অনুরোধও করেছেন। সবার কমেন্টস ও লাইক দেখে পূর্ণিমা আনন্দিত।


বেশ কয়েক মাস ধরেই শুটিং থেকে দূরে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। দেড় বছর বয়সী একমাত্র মেয়ে আরশিয়াকে নিয়েই তাঁর যত ব্যস্ততা এখন। কাজের জন্য যতটা সময় দরকার তা এখনো বের করতে পারছেন না তিনি। মেয়ের দেখভাল করার পর যে সময়টুকু মেলে তখন টুকটাক লেখালেখির মধ্যেই থাকার চেষ্টা করেন। এ সময়টাতে মনে যাই আসুক না কেন, তাইই লিখে রাখছেন বলেও জানিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।

 

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনেক দিন ধরেই ছবিতে কাজ করছি না। আরশিয়াকে দেখার পর হাতে সময় থাকে। নানা কিছু পড়ি। আর যখন যা মনে আসে তা টুকটাক লিখে রাখি। ফেসবুকে হঠাৎ করেই কবিতাটি পোস্ট করেছিলাম। সবাই খুব প্রশংসা করেছে।’

 

ইদানীং গল্পও লিখছেন পূর্ণিমা। কথা প্রসঙ্গে জানালেন, গত দুই বছরে তিনি টিভিতে অনেক কাজ দেখেছেন। বেশির ভাগ কাজ দেখেই হতাশ হয়েছেন তিনি। এর বড় কারণ মনে হয়েছে কাহিনির সংকট। এরপর নিজেই গল্প লিখছেন। সামনে এগুলো নিয়ে কেউ যদি নাটক তৈরির জন্য আগ্রহী হন, তাতে খুশি হবেন পূর্ণিমা।’

 

পূর্ণিমা অভিনীত সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন রিয়াজ ও আমিন খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে