,

ক্ষমতার প্রভাব ! : সরাইলের সংস্কৃতি উৎসব পণ্ড

news-image

স্টাফ রিপোর্টার সরাইল :  ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল সংস্কৃতি উৎসব পণ্ড হয়ে গেছে।শনিবার ১৪ নভেম্বর ২০১৫ শনিবার অনুষ্ঠিতব্য ‘সরাইল সংস্কৃতি উৎসব-২০১৫’ স্থগিত করা হয়েছে। ‘সরাইল সাংস্কৃতিক ফোরাম’ এর এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সংস্কৃতিপ্রেমী ও স্থানীয় সাধারন মানুষ উৎসব স্থগিত করার বিষয়ে চুলছেড়া বিশ্লেষন করছে। সংগঠন সূত্রে জানা যায়, সরাইল সাংস্কৃতিক ফোরাম’ এর উদ্যোগে গতকাল ১৪ নভেম্বর শনিবার ২০১৫খ্রিঃ সরাইল কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অপ-সংস্কৃতিমুক্ত সরাইল চাই, আলোকিত সরাইল গড়তে চাই’ শ্লোগানকে সামনে রেখে ‘‘সরাইল সংস্কৃতি উৎসব-২০১৫’’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধান অতিথির তালিকায় ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডিপুটি স্পিকার পবিত্র কর। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সংগঠনের কর্মীরা অনুষ্ঠানের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তৈরী হয়েছিল অত্যাধুনিক বিশাল মঞ্চ ও প্যান্ডেল। সরাইলের শিল্প-সাহিত্য-সংস্কৃতির উপর দিনব্যাপি আলোচনা, মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও ক্লাব সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করার কথা ছিল। তাছাড়া ভারতের ২৫ সদস্যের একটি সাংস্কৃতিক দলও এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য ১৩ নভেম্বর সরাইল পৌঁছার কথা। সরাইলের সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন । এ উপলক্ষ্যে ‘উত্তরণ’ নামে একটি গুরুত্বপূর্ণ স্মরণিকাও অনুষ্ঠানে প্রকাশ করার সিদ্ধান্ত ছিল। উদ্যোক্তা সংগঠন সূত্রে জানা যায়- ভুল ও মনগড়া ব্যাখ্যা দিয়ে একটি মহল উক্ত অনুষ্ঠান করতে না দেয়ার হুমকি দেয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বেড়ে যায়। ফলে ১২ নভেম্বর সন্ধ্যায় ফোরাম সভাপতি মোঃ শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তের পর পরই ফোরাম নেতৃবৃন্দের নির্দেশে অনুষ্ঠানের মঞ্চ ও প্যান্ডেল গুটিয়ে ফেলার কাজ শুরু হয়। মহল বিশেষের হীন মানসিকতার দরুণ এরূপ একটি মনোজ্ঞ অনুষ্ঠান হতে সরাইলবাসী বঞ্চিত হওয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ভবিষ্যতে অনুষ্ঠানটি অনিশ্চিত হয়ে পড়ায় সারা উপজেলাতেই অনুষ্ঠান বিরোধীদের নিয়ে মুখে মুখে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মো. শফিকুল ইসলাম কানু ও সম্পাদক আহবায়ক সঞ্জিব কুমার দেবনাথ বলেন, একাধিক রাজনৈতিক মহলের চাপে এলাকার শান্তি রক্ষার বৃহৎ স্বার্থে আমরা ৩ লক্ষাধিক টাকা খরচ করেও কর্মসূচী স্থগিত করে দিয়েছি। বিষয়টি আসলে অত্যন্ত  কষ্টের ও দুঃখজনক। 
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে