,

ইরান সফরে যাচ্ছেন আট বছর পর পুতিন

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ আট বছর পর আগামি ২৩ নভেম্বরে একদিনের রাষ্ট্রীয় সফরে ইরানে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ইরানে গ্যাস রফতানিকারক দেশসমূহের সংগঠনের (জিইসিএফ) বৈঠকে যোগ দেবেন প্রেসিডেন্ট পুতিন।
শুক্রবার ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতি সহযোগী জুরি উসাকোভ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট সর্বশেষ ২০০৭ সালে ইরান সফরে গিয়েছিলেন। এবার তিনি সেখানে ইরানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
উসাকোভ এ সফর সম্পূর্ণ যুক্তিসম্মত উল্লেখ করে জানান, এ সফরে তেহরানের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। তবে পুতিনের বৈঠক সূচি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
১৪ জুলাই অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের সঙ্গে রাশিয়াসহ ছয় বিশ্ব পরাশক্তির পারমাণবিক চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরান এবং রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।
মস্কো জ্বালানি খাতে লাভজনক চুক্তি সফল করতেই তেহরানের সঙ্গে দীর্ঘকালের সম্পর্ককে কাজে লাগাতে চায়।
জিইসিএফ এর ১৮টি প্রধান ও পর্যবেক্ষক সদস্য রয়েছে। এর স্থায়ী দপ্তর কাতারের রাজধানী দোহাতে। তেহরান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে