বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কেমন সাক্ষাৎকার!

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানরা পাকিস্তানের বিশালাকায় এই পেসারের ছোঁড়া বল কষ্ট করে নাগাল পেলেও মুখোমুখি কথা বলা সম্ভব হয় না। সেটা বড়জোর ‘সামনাসামনি’তেই আটকে থাকে। অন্তত আর কেউ না জানুক, গণমাধ্যমকর্মীরা সেটা ভালোই টের পান। 
চলমান ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজে এক গণমাধ্যমকর্মী ইরফানের সাক্ষাৎকার নিতে গিয়ে করলেন মজার কান্ড। অবশ্য মজার কান্ড না বলে, ‘বাস্তব সত্য’ বললেই বেশি ভালো হবে। 
আবুধাবিতে অনুশীলনের একফাঁকে পাকিস্তানের এক গণমাধ্যমকর্মী সাক্ষাৎকার নেন ইরফানের। উচ্চতার বিস্তর ফারাক হওয়ার কারণেই কিনা, উঁচু বক্সে উঠে সাত ফুটি ক্রিকেটারের সামনে মাইক্রোফোন ধরেন সাংবাদিক। কম যাননি তার ডিওপিও! ক্যামেরায় সেরা ফুটেজটা নিতে তিনিও উঠেছেন বক্সের উপর। ব্যস! সমান উচ্চতায় ইরফান-সাংবাদিক।
সেখানে উপস্থিত থাকা অনেকেই এই ঘটনার ছবি তুলে ভাইরাল করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেটা নিয়ে মজা করতে ছাড়েননি সতির্থ সাইদ আজমলও। 
নিজের ফেসবুক ফ্যানপেজে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘এভাবেই মোহাম্মদ ইরফানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছেন বাজিদ আলি। ক্যামেরাম্যান নিজেও চেষ্টা করছেন ইরফানের সেরা শটটা নেওয়ার!’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা