,

ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তাদের উপর চটেছেন টেন্ডুলকার!

news-image

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকার, ক্রিকেট দুনিয়ায় রীতিমতো এক মহারথীর নাম। তাকে দেখলেই তো চেনার কথা, নাম জানার কথা। কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তারা না কি শচীন টেন্ডুলকারকে চেনেন না।


শুক্রবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজ সম্পর্কে নিজের খারাপ এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তার জিনিসপত্রে ভুল ট্যাগ লাগিয়ে অন্য ঠিকানায় পাঠানো হয় এবং সিট সংক্রান্ত ঝামেলায় পড়েন তিনি।


এ নিয়ে বলা সত্ত্বেও কোনো তৎপরতা না দেখিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তারা ভারতের লিটল মাস্টারের পুরো নাম, ঠিকানা জানাতে চান। ওই বিমান পরিবহন সংস্থার এমন মনোভাবে প্রচন্ড- ক্ষুব্ধ টেন্ডুলকার টুইটারে শেয়ার করে বলেন, ‘আমি ক্ষুব্ধ, হতাশ।’ টুইটারে শচীনের ৮৪ লাখ অনুসারী বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি।


ব্রিটিশ এয়ারওয়েজের ওপরে অনেকেই টুইট করে ক্ষোভ ঝেড়েছেন, কেউবা বিষয়টি নিয়ে কৌতুক করেছেন। ভারতে টুইটারে টপ ট্রেন্ড হিসেবে উঠে এসেছে ব্রিটিশ এয়ারওয়েজ বা বিএ। তবে পরে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তারা পরে এ ব্যাপারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।


টেন্ডুলকারের পুরো নাম হয়তো অনেকেই জানেন না। তার পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার। শচীনকে না চেনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা শচীন টেন্ডুলকারকে চেনেন না বলে মন্তব্য করেছিলেন।


তার সেই মন্তব্য ঘিরে টুইটারে ‘হু ইউ মারিয়া শারাপোভা’ নামের একটি ট্রেন্ড উঠে এসেছিল। শুক্রবার আবার ব্রিটিশ এয়ারওয়েজ শচীনের পুরো নাম জিজ্ঞাসা করে সে ঘটনার পুনরাবৃত্তি ঘটাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে