,

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অবিবাহিত তারকা-অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হচ্ছেন ‘মুঝসে শাদি করোগি’ তারকা সালমান খান। পঞ্চাশের কাছাকাছি এসেও এখন পর্যন্ত বিয়ের পথ মাড়াননি খান সাহেব।
অবশ্য একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বলিউডে বিরল নজিরই গড়েছেন তিনি। সালমান কেন বিয়ে করছেন না, তা জানার জন্য আগ্রহের কমতি নেই তার অগণিত ভক্তের। লাখো তরুণীর মন জয় করলেও, বিয়ের প্রতি কেন এত অনীহা তার? এবার নিজেই দিলেন তার উত্তর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানান, স্বামী হিসেবে খুবই বাজে হবেন তিনি। আর এই আশঙ্কায়ই বসতে চান না বিয়ের পিঁড়িতে। সালমানের ‘প্রেম রাতান ধান পায়ো’ সহশিল্পি সোনাম কাপুরের মতে, যেসব পুরুষ নিজের মাকে ভালবাসেন, তারা স্বামী হিসেবেও চমৎকার হবেন। সেই সূত্র ধরেই সাংবাদিকরা বলে বসেন, সালমানও নিজের মাকে খুবই ভালোবাসেন বলে শোনা যায়, তবে তিনিও কি দারুণ স্বামী হবেন? সোনাম একবাক্যে জবাব দেন, অবশ্যই।
কিন্তু সোনামের সঙ্গে একমত হতে পারেননি সালমান। তিনি বলেন, আমার নিজের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। স্বামী হিসেবে আমি মোটেও ভালো হবো না, এই কারণেই আমি বিয়ে করছি না। কারণ আমি জানি, যে নারী আমাকে বিয়ে করবে সে কখনো সুখি হবে না।
অবশ্য স্বামী হিসেবে ভালো না হলেও বাবা হিসেবে চমৎকার হবেন বলেই বিশ্বাস করেন সালমান। সম্প্রতি রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে সালমানের আংটি বদলের খবর ঝড় তুলেছিল ভারতীয় গণমাধ্যমে, কিন্তু পরে তা গুজব প্রমাণিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে