,

পাকিস্তান কে ৯৫ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯৫ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে ইংল্যান্ড। গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের দেয়া ২৮৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৮ রান করে পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন শরফরাজ আহমেদ। আর ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওয়েকস ৪টি, ডেভিড উইলে ৩টি, মইন আলী ১টি, আদিল রশীদ ১টি ও রিসি টপলে ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আলেক্স হেলসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইংলিশদের পক্ষে জ্যাসন রায় ৫৪, আলেক্স হেলস ১০৯, জো রুট ৬৩, ইয়ন মরগান ২৯, জস বাটলার ১১, জেমস টেইলর ৯* ও মঈন আলী ২* রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৩টি, ইফতিখার আহমেদ ১টি ও মোহাম্মদ ইরফান ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আলেক্স হেলস।

এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছিলো মিসবাহ-উল-হকের দল। ওডিআই সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর