২৪ ঘন্টায় সালমানের মুভির আয় ৪০ কোটি রূপি

news-image
সালমান খান মানেই মুভি থেকে আয়ের রেকর্ড। কিছুদিন আগে বাজরাঙ্গী ভাইজান দিয়ে দুনিয়া কাঁপানো সালমান এবার এসেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ নিয়ে। ১২ই নভেম্বর মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ প্রথম দিনেই গড়লো রেকর্ড। মাত্র ২৪ ঘন্টায় ছবিটি আয় করে নিয়েছে ৪০ কোটি রুপি।
বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনেই এত টাকা আয় কোনো ছবিই করেনি। ফলে প্রথম দিনেই ইতিহাস গড়লো সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’।
ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুরজ বরজাতিয়ার এই ছবিটি। সালমান খানের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন সোনম কাপুর। এতে আরো অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া। প্রিয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত