,

অবশেষে অনুশীলনে ফিরলেন মেসি!

news-image

মেসির ইনজুরি থেকে সেরে উঠা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। সপ্তাহের শুরুতে বার্সেলোনা সভাপতি জানিয়েছেন, এল ক্লাসিকোতে খেলার জন্য মেসি ফিট হয়ে উঠবেন। তবে আর্জেন্টিনার টিম চিকিৎসক মেসিকে ঝুঁকি নিয়ে ক্লাসিকোতে না খেলার পরামর্শ দেয়। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে মেসির খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

এদিকে রিয়াল মাদ্রিদের জন্য চিন্তার বিষয় হলো, বৃহস্পতিবার সকালে লিওনেল মেসির বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। হাঁটুর ইনজুরিতে পড়ার পর এই প্রথম অনুশীলনে নামলেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে নিজেই গাড়ি ড্রাইভ করে অনুশীলন মাঠে উপস্থিত হন এলএম টেন।

এল ক্লাসিকো ম্যাচের নয় দিন আগে মেসির অনুশীলনে ফেরা এবং বলে ‘কিক’ করার ব্যাপারটি বার্সেলোনা সমর্থকদের আশা জোগাচ্ছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, এল ক্লাসিকোর মর্যাদার লড়াইয়ে চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকাকে পাচ্ছেন কোচ লুইস এনরিকে।

বৃহস্পতিবার সকালে মেসি অনুশীলনে যোগ দিলেও দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড়ই আন্তর্জাতিক ফুটবলের বিরতির কারণে স্কোয়াডের সঙ্গে ছিলেন না। সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে কোচ এনরিকে দানি রোমেরা, আন্দ্রে ক্যাসেস, সিয়াং হু পায়েক ও অ্যালেক্স কারবোনেল’র মতো তরুণ তারকাদের অনুশীলন দলে ডাক দেন।

এদিকে বার্সেলোনা কোচ লুইস এনরিকে আপাতত দলের খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কথা ভাবছেন। আগামী সোমবার বিকালের আগ পর্যন্ত কারো স্কোয়াডের সঙ্গে যোগ দেয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এরপরই এনরিকে এল ক্লাসিকোর জন্য প্রস্তুতি শুরু করবেন। তবে আন্তর্জাতিক ফুটবলের বিরতির কারণে আগামী বুধবারের আগে দলের সব খেলোয়াড়কে একসঙ্গে পাচ্ছেন না কাতালান কোচ।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর লা লিগা ম্যাচে লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। সেই থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে