,

লেবাননে বোমা হামলা : নিহত ৪৩

news-image
লেবাননের রাজধানী বৈরুতের একটি জেলায় দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বুর্জ আল-বারাজানেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স।
 
বুর্জ আল-বারাজানেহ এলাকাটি শিয়া অধ্যুষিত। এটি শিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
 
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় একই সময় বুর্জ আল-বারাজানেহ এলাকায় শিয়াদের একটি কমিউনিটি সেন্টার ও এর কাছেই একটি বেকারিতে বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকায় হিজবুল্লাহর পরিচালিত একটি হাসপাতালও রয়েছে।
 
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আবু ফাউর জানিয়েছেন, বিস্ফোরণে ৪৩ জন নিহত ও  ২৪০ জন আহত হয়েছে। তিনি জানান, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ