বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার টি-টোয়েন্টি মিশনে নামছে মাশরাফিরা

news-image

ওয়ানডে সিরিজকে ঘিরে একে একে সব স্বপ্নই পূরণ করেছে মাশরাফিরা। এবার তাদের মিশন টি-টোয়েন্টি সিরিজ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য নয়, তারপরেও জিম্বাবুয়েকে ছেড়ে কথা বলবে না মাশরাফিবাহিনী। নড়াইল এক্সপ্রেসের একটাই কথা, সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। টিম কম্বিনেশন খুবই ভালো, আশাকরি প্রথম ম্যাচটি জিতে যাবো। মাশরাফি এও বলেছেন, জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ শক্তিশালী। ওদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হবে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুক্রবার। দিবারাত্রির এই ম্যাচ মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বিকাল ৫টায়।
জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচের এই সিরিজের একটা গুরুত্ব রয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। আগামী বছর ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এই দুই টুর্নামেন্টের আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই বাংলাদেশ দলের সঠিক কম্বিনেশনটা ঠিক হয়ে যাবে অনেকাংশে। তাই দুই ম্যাচে নিজেদের প্রস্তুত করে নিতে চান টাইগার দলপতি। তবে বাস্তব সত্য হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল হিসেবে ভালো পারফর্ম করলেও টি-টোয়েন্টিতে সেভাবে গড়ে উঠতে পারেনি। বিসিবি কর্তারাও বলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে গড়ে তুলতে নানা পরিকল্পনা চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল একটা অবস্থানে পৌঁছাবে বলেও মনে করেন কর্মকর্তারা।
এদিকে, একদিনের ক্রিকেটে সিরিজ হারানোর ব্যথা বুলতে চান জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ বললেও সিরিজ জেতার ব্যাপারে দারুণ আশাবাদী তিনি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে