,

কেঁদে ওঠায় শিশুকে হত্যা করল আরেক শিশু!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মেয়েশিশুকে রেখে একটি নাইটক্লাবে গিয়েছিলেন মা। বিষয়টি টের পাওয়ার পর শিশুটির কান্না কোনোভাবেই থামছিল না। এতে ভীষণ চটে যায় আট বছর বয়সী এক ছেলেশিশু। কান্না থামাতে মেয়েশিশুটিকে মারধর করে হত্যা করে সে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহ্যামের।


সিএনএনের খবরে বলা হয়, বার্মিংহ্যাম পুলিশের এক বিবৃতিতে শিশু হত্যার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ছোট্ট কেলসি লুইস মাথায় গুরুতর আঘাত পায়। তার শরীরের ভেতরকার অঙ্গ-প্রত্যঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তার মৃত্যু হয়।

বার্মিংহ্যাম পুলিশ বিভাগের কর্মকর্তা শন এডওয়ার্ডস বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে, এক বছরের শিশুটি কান্না থামাতে না চাইলে আট বছর বয়সী শিশুটি তার ওপর চরম ক্ষিপ্ত হয়। এ থেকে ধারণা করা যায়, আট বছরের শিশুটি কান্না থামানোর উপায় হিসেবে সহিংস কোনো কাজ করে।’


বার্মিংহ্যাম পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, মেয়েশিশুর মা কেটেরা লুইস (২৬) তাঁর এক রুমমেটকে নিয়ে গত ১০ অক্টোবর রাত ১১টার দিকে একটি নাইটক্লাবে যায়। ওই সময় রুমমেটের পাঁচ শিশুর কাছে তাঁর মেয়েশিশুটি রেখে যান। এই শিশুদের একজনই মেয়েটিকে হত্যা করে। হত্যার পর মেয়েটিকে দোলনায় রেখে দেয় সে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে