,

ক্রিকেটের জন্য বাংলাদেশ নিরাপদ : মাশরাফি

news-image

ক্রীড়া প্রতিবেদক : গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে সফর স্থগিত ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে জিম্বাবুয়ে দল এখন। বাংলাদেশের আরেকটি সাফল্যে রঙিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে নির্বিঘ্নে। সামনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাশরাফি বিন মুর্তজা মনে করেন, অস্ট্রেলিয়ার আশঙ্কা অমূলক। বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ জায়গা।


বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যখন থেকে ক্রিকেট খেলতে শুরু করেছি তখন থেকেই দেখছি বাংলাদেশ ভীষণ ক্রিকেটপ্রিয় জাতি। আমাদের দেশের মানুষ ক্রিকেট খেলাটা খুব উপভোগ করে। আমি মনে করি না বাংলাদেশে ক্রিকেট খেলতে এসে কেউ বিপদে পড়বে। আমাদের দেশে কোনো দলেরই বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই।’
 

পৃথিবীর সব ক্রিকেট-খেলুড়ে দেশকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, ‘শুধু অস্ট্রেলিয়া নয়, আমি সবাইকে বাংলাদেশে এসে খেলার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ খুব নিরাপদ দেশ। এখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই।’ 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে