বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে দীপাবলি অনুষ্ঠানে সোনা চুরি : সতর্কতা জারি

news-image

লন্ডনে গত এক বছরে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি পুজা মণ্ডপ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ড মূল্যের সোনা চুরির প্রেক্ষাপটে এ বছর মেট্রোপলিটন পুলিশ এক সতর্ক বার্তা জারি করেছে। পুলিশের এ বার্তায় দীপাবলি অনুষ্ঠানে অংশ গ্রহণকারি ধর্ম অনুরাগীদের নিজ উদ্যোগে সতর্ক থাকার পরমর্শ দেয়া হয়েছে। এতে বলা হয় পুজামণ্ডপে সোনা চুরির ঘটনা দিন দিন বেড়েই চলছে। প্রতিবছর এশিয়ান কমিউনিটি বিশেষ করে হিন্দু,শিখ ও জৈন ধর্মাবলম্বীরা এই দিনের পরিকল্পিত চুরির ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে গত অর্থ বছরে (২০১৪/১৫) পূজামণ্ডপ থেকে ৪৫ মিলিয়ন মূল্যের সোনা চুরি হয়েছে। 
 
লন্ডনে শারদীয় দূর্গা পুজার পর হিন্দু ধর্মাবলম্বীদের এই দীপাবলি অনুষ্ঠান বেশ আড়ম্বরপূর্ন ভাবে পালিত হয়। এ বছরও  আজ বুধবার থেকে ইন্ডিয়া-বাংলাদেশর মত হিন্দু, শিখ ও জৈন ধর্ম বিশ্বাসীরা উদযাপন করছে দীপাবলি বা কালিপুজা। এই উৎসব চলবে ৫ দিন। এ উপলক্ষে লন্ডন পুলিশের পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়। সোনার গহনা ব্যবহারকারীদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গহনার উপরে নাম লেখা স্টিকার যুক্ত ফটোগ্রাফ রাখতে এবং অনুসরণ যোগ্য তরল পদার্থ (using traceable liquid) ব্যবহার করতে। যাতে পুলিশ সহজে গহনা ট্রাকিং করতে পারে।
 
পুলিশের এক মুখপাত্র বলেন, সোনা শুধুমাত্র মূল্যবান নয় এর সঙ্গে মনস্তাত্ত্বিক বিষয়েটিও জড়িত। যে হারায় সে মানসিক দিক থেকে দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়। পারিবারিক সোনা নেটওয়ার্ক সংস্থার সমন্বয়ক হেনা পাটেল বলেন, সোনা সকলকেই সতর্কতার সঙ্গে ব্যবহার করা প্রয়োজন।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে