,

বাংলাদেশে আবারো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারি

news-image

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আবারো সতর্কতা জারি করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।   ভ্রমণ সতর্কতা বিষয়ক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে আবারো বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।’ সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটন ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি বাংলাদেশের কোনো আন্তর্জাতিক হোটেলে বিদেশি নাগরিকদের বড় ধরনের সমাবেশে যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধ করা হয়েছে।’ এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে গত সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা ও ৩ অক্টোবর জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে এবং ২৪ অক্টোবর শিয়া মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়া চলতি বছরে বাংলাদেশে লেখক-প্রকাশকদেরকে হুমকি ও বিভিন্ন সময়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে যার মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া ব্লগারও রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার নির্ণয় করেছে যে, সন্ত্রাসী হামলার হুমকিগুলো সত্য ও বিশ্বাসযোগ্য, আরও হামলার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ