বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার সরব পপি

news-image

চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘ পথচলা পপির। অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তাও। তবে চলচ্চিত্রে তার আগের মতো টানা উপস্থিতি নেই বললেই চলে। কয়েক বছর পর একটি বা দুটি ছবিতে অভিনয় করছেন পপি। এ নিয়ে দর্শক মহলে বরাবরই নানা প্রশ্ন ওঠে। অবশ্য সেসব প্রশ্ন নিয়ে খুব একটা চিন্তিত নন এ নায়িকা। তার ভাষ্য মতে, ভালো ছবি হলে অবশ্যই করবেন। গল্প, চরিত্র ও সে সঙ্গে ভালো বাজেটের সমন্বয় না থাকলে ছবিতে অভিনয় করার কোন মানেই হয় না। আর তাই এতদিন পর মনের মতো দুটি ছবি হাতে পেয়েছেন বলেই কাজ করছেন পপি। দুই ছবি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আবার সরব হচ্ছেন তিনি। এর একটি হলো ‘সোনাবন্ধু’। যার শুটিং প্রায় শেষের পর্যায়ে। এটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। popi

এ ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ডিএ তায়েবকে। ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের আরেকটি ছবিতে অভিনয় করার ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে বলে জানান পপি। এম জসীমের পরিচালনায় এর শুটিং জানুয়ারি মাসে শুরু করবেন তিনি। নতুন এ ব্যস্ততা প্রসঙ্গে পপি বলেন, শিল্পী হিসেবে ভালো, খারাপ যাচাই করে ছবিতে কাজ করি। একটি চলচ্চিত্রে অভিনয় করা চাট্টিখানি কথা নয়। গল্প, চরিত্র  ও বাজেট সবদিক দেখে শুনে করতে হয়। এ দুটি ছবির গল্প ভালো। দর্শক হলে গিয়ে ভালো ছবি দেখতে পান না। এমনও অনেকে আছেন, একটি ছবি পুরোটা না দেখে চলে আসেন। তাই সেসব দিক ভেবে এ ছবিগুলোতে অভিনয় করছি। আশা করছি ভাল লাগবে। দীর্ঘদিন চলচ্চিত্রের পথচলায় একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি। সে অভিজ্ঞতা থেকে বর্তমান সময়ের চলচ্চিত্রে হালচাল নিয়ে তিনি বলেন, এখন চলচ্চিত্রে ডিজিটালাইজেশন এসেছে। অনেকে সে ফরম্যাটে ছবি নির্মাণ করছেন। তবে ডিজিটাল মানে একটা সস্তা ক্যামেরা দিয়ে শুট করা নয়। ক্যামেরায় শুট করার পর সেটাকে থার্টি ফাইভে কনভার্ট করে নিতে হয়। যারা প্রকৃত অর্থে নির্মাতা তারা জানেন ডিজিটাল চলচ্চিত্র কি।

আসলে এখন অনেকে ডিজিটালের নাম করে ডিজিটাল চলচ্চিত্রের সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছেন। এদিকে চলচ্চিত্রের মান প্রসঙ্গে পপি আরও বলেন, একসময় মূলধারার ছবির বাজেট থাকতো এক থেকে দেড় কোটি টাকা। এখন সে ছবির বাজেট চলে আসছে ৫০ লাখেরও নিচে। দেখা যায়, অনেক ক্ষেত্রে ২০ লাখের মধ্যেই ছবি নির্মাণ হয়ে যাচ্ছে। তার মানে ছবির মান আগের মতো নেই। বাজেট তিন ভাগের দুই ভাগই নেই।  ফিল্ম ইন্ডাস্ট্রি দিন দিন খারাপের দিকে চলে গেছে। বাজেট যখন কম হয় আর্টিস্ট, ডিরেক্টর এমনকি সবকিছু সস্তা মানের হয়ে যায়।

বলতে গেলে চলচ্চিত্রে এখন অনেক নিম্নমানের মানুষ ঢুকে গেছে। এমনকি সিনেমা হলগুলোও মানসম্পন্ন নয়। দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয়ের পর অনেক অভিনয়শিল্পীকে নির্মাণ কিংবা প্রযোজনায় আসতে দেখা গেছে। সেক্ষেত্রে পপির ভাবনা কি? জানতে চাইলে তিনি বলেন, অনেকে নির্মাণে আসেন। আমার নির্মাণ নিয়ে আসলে খুব বেশি আগ্রহ কাজ করে না। অভিনয়ের সঙ্গে থাকতে চাই। তবে কখনও সুযোগ হলে প্রযোজনায় আসবো। ঢালিউডে সবচেয়ে বড় বাজেটের ছবি হবে আমার প্রযোজনায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা