বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিশাল গর্তে ১৫ গাড়ি

news-image

আকস্মিক সৃষ্ট এক গর্তে তলিয়ে গেছে অন্তত ১৫টি গাড়ি। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এই ঘটনাটি ঘটেছে। মেরিডিয়ান রেঁস্তোরার বাইরে শনিবার রাতে এ গর্তটি তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গর্তটি দেখা দেয়ার আগে ধারাবাহিক গুমগুম শব্দ শুনতে পেয়েছেন তারা। এরপরই বিদ্যুৎ চলে গেছে এবং ওই এলাকায় সিংকহোল বা গর্ত দেখা দেয়। সিংকহোলটি প্রস্থে ৫০ ফুট বা ১৫ মিটার এবং দৈর্ঘ্যে ৬০০ ফুট বা ১৮০ মিটার।জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ বিভাগের কর্মকর্তারা বলছেন, কাদায় অন্তত ১৫টি গাড়ি তলিয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিংকহোলের সৃষ্টের কারণ এখনো জানা যায় নি। রোববার অন্তত ৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে।


অকস্মাৎ সৃষ্ট বিশাল গর্তকে ইংরেজিতে বলা হয় সিংকহোল। মানুষ ভূপৃষ্ঠের ওপরের স্তরে বসবাস বা চলাচল করছে।  ওপরের এ স্তরকে ক্ষতিগ্রস্ত না করে মাটির নিচের স্তরগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকলে হঠাৎ সৃষ্টি হতে পারে সিংকহোল। কার্স্ট এবং সাফোশান প্রক্রিয়া নামের দুই পদ্ধতিতে সিংকহোল সৃষ্টি হতে পারে। ভূপৃষ্ঠের ওপরের স্তরের চুনাপাথর, ডলোমাইট এবং জিপসামে তৈরি  মাটিতে  নিয়মিত বিরতিতে এসিড বৃষ্টি হলে তাতে সিংকহোল তৈরি হতে পারে। ওসব উপাদানে তৈরি মাটি দীর্ঘদিন পানির স্পর্শে এসে ক্ষয় হতে থাকে।  একসময়ে তা ধসে সিংকহোল তৈরি করে।  সিংকহোল তৈরির এ পদ্ধতিকে কার্স্ট প্রক্রিয়া বলা হয়।
বেশি সিংকহোল তৈরি হয় সাফোশন প্রক্রিয়ায়। বেলে মাটিবহুল এলাকায় এ জাতীয় প্রক্রিয়া ঘটে। বেলে মাটির এলাকায় ভূপৃষ্ঠের ওপরে অনেক  ফাটল সৃষ্টি হয়। এ ফাটল দিয়ে দীর্ঘদিন ধরে পানি ঢোকে। ফলে অভ্যন্তরীণ মাটি গলে আকস্মিক ধস নেমে তৈরি হতে পারে সিংকহোল। আইআরবি

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে