বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে ঢাকায় আসছেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আগামী বছরের ২৯ জানুয়ারি ‘বিগ শো’ শীর্ষক অনুষ্ঠানে দর্শক মাতাবেন তিনি। এর আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। শুধু কারিনা একা নন, এই আয়োজনে অংশ নিতে বলিউডের আরেক অভিনেত্রী নার্গিস ফাখরিরও আসার কথা রয়েছে। এ ছাড়া গান গাইতে আসছেন ‘বেবি ডল’ গানের গায়িকা কনিকা কাপুর।karina
অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। টিকিটের মূল্য রাখা হচ্ছে প্লাটিনাম (দুই জন) ৫০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, সিলভার ৫ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ২ হাজার টাকা। নানান চরিত্রে অভিনয়ের পাশাপাশি কারিনার ঝুলিতে আছে বেশকিছু আইটেম গানে নাচার অভিজ্ঞতা। এ তালিকায় উল্লেখযোগ্য- ‘ফেভিকল সে’ (দাবাং টু), ‘ছাম্মাক চাল্লো’ (রা.ওয়ান), ‘মেরা নাম ম্যারি হ্যায়’ (ব্রাদার্স), ‘ইয়ে মেরা দিল’ (ডন), ‘চিন্তা তা চিতা চিন্তা’ (রাউডি রাঠোর), ‘ম্যায় হিরোইন হু’, ‘হালকাত জাওয়ানি’ (হিরোইন), ‘মারজানি’ (বিল্লু) প্রভৃতি। আশা করা হচ্ছে, ঢাকায় এসব গানের তালেই মঞ্চে আগুন ধরাবেন ৩৫ বছর বয়সী এই তারকা। 

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে