,

‘আমি সসম্মানে, শ্রীনি অসম্মানে বের হয়েছে’

news-image

আমি আইসিসি থেকে সসম্মানে বের হয়ে এসেছি, আর উনি (নারায়ণস্বামী শ্রীনিবাসন) অসম্মানের সঙ্গে বের হয়েছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে এসেছে তার পেছনে আমার অনেক অবদান।এই ক্রিকেটের পিছনে আমার শ্রম ও অর্থ দুটি ব্যয় করেছি। এসব নিয়ে এখন আমার কোনো আফসোস নেই। কারণ, যা দিয়েছি তার জন্য সম্মানসহ অনেক কিছুই পেয়েছি। আমার বিশ্বাস, কোনো কিছুতে লেগে থাকলে তার ফল পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘আমি পদত্যাগ করলাম, অনেকের মনে শঙ্কা ছিলো। শ্রীনিবাসন চলে যাওয়াতে আমি জয়লাভ করেছি। অবশ্য আগেই আমি জয়লাভ করেছিলাম। সেদিন অনেকেই বলেছিলেন, সভাপতি পদে থেকে তার মোকাবেলা করতে পারতেন। কিন্তু আমি জানি, কি করলে ভালো হবে। আমি যদি ওখানে থেকে যেতাম তাহলে কিছু করতে পারতাম না। চলে আসার কারণে কয় মাস লাগলো তার? তিন মাস লাগলো আইসিসি থেকে তার বের হতে। আমি বের হয়েছিলাম সসম্মানে আর উনি বের হলেন অসম্মান নিয়ে।’

এরপর তিনি গৌরবমাখা কণ্ঠে বলেন, ‘আমরা বাংলাদেশিরা সম্মান চাই; অন্য কিছু চায় না। মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে সোমবার নারায়ণস্বামী শ্রীনিবাসনকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। এর আগেই বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে বিতাড়িত হয়েছেন ‘বিতর্কিত’ শ্রীনি। তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ