,

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচির বিজয়

news-image

মিয়ানমারের ইতিহাসে ২৫ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বড় ধরনের বিজয় পেতে যাচ্ছে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এ পর্যন্ত গণনা সম্পন্ন হয়েছে মোট ১৬টি আসনের ভোট। এসব আসনের মধ্যে ১৫টি আসনেই জয় পেয়েছে এনএলডি। যার মধ্যে রয়েছে তিন জন নারী।
এর আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছিলো, ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ইতিমধ্যে নির্বাচনে তাদের হার স্বীকার করে নিয়েছে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিতি উ রয়টার্সকে বলেছে, ‘আমরা হেরে গেছি। আমাদেরকে এর কারণ খুঁজে বের করতে হবে।’
তিনি বলেন, এটা এনএলডির জন্য ভূমিধস বিজয়।
সুচির দলের এক মুখপাত্র জানিয়েছে, গণনাকৃত মোট ভোটের ৮০ শতাংশ তারা পেয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট থেইন সেইন।
এদিকে মিয়ানমারে প্রচ- বৃষ্টিপাত চলতে থাকায় কোনো মিছিল কিংবা র‌্যালি বের করতে পারেনি সুচির দল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর