,

সরাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন মিয়া (২৮) জেলার আখাউড়া উপজেলার আবদুল আজিজের ছেলে ও ও মোহন মিয়া (৩০) সরাইল উপজেলার আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল উপজেলার উচালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হাতে নাতে লিটন মিয়াকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া ভোরে সরাইল উপজেলার শাহবাজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, দুটি ঘটনায় সরাইল থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে