বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি জাহাজ নির্মাণে ইরানকে সাহায্য করবে জার্মানি

news-image

ইরানের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে এলএনজি জাহাজ নির্মাণে ইরানকে সহায়তা করবে জার্মানি।
শনিবার ইরানের এক কর্মকর্তা ইসমাইল সাদেকি মেহের বলেন, জার্মানির একটি কোম্পানির সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মাারক সম্পন্ন করা হয়েছে।
তবে এ কোম্পানির নাম এখনও ঘোষণা করা হয়নি। কোম্পানিটি ইরানকে এলএনজি জাহাজ নির্মাণে প্রযুক্তিগত সহায়তা করবে।
সাদেকি আরও বলেন, এলএনজি জাহাজ নির্মাণ ও নকশা করার জন্য বন্দর আব্বাসে দুটি জাহাজ নির্মাণ ঘাট স্থাপন করা হয়েছে।
কর্তকর্তারা বলেন, সঞ্চয় এবং লোডিং সুবিধাসহ ইরান এলএনজি প্রকল্পের মাধ্যমে বিশ্বের সব প্রান্তে বিশেষ করে ইউরোপে এ তরলীকৃত গ্যাস রফতানি করার জন্য এ উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিখ্যাত এলএনজি বাহক কোম্পানি বিশেষ করে চীন, কোরিয়া এবং জাপানের প্রস্তুতকারক কোম্পানিসমূহের সাথে আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এলএনজি জাহাজ নির্মাণের জন্য যে ঘাট স্থাপন করা হয়েছে তার দ্বৈর্ঘ্য ৪৮৫ মিটার। এ জাহাজ নির্মাণ শেষ হলে ইরানের গ্যাসে বাজার বৃদ্ধি পাবে এবং ক্রমান্বয়ে জাহাজের বহন ক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানানো হয়।
সাদেকি আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে ইরান আগামি ২ বছরের মধ্যে এলএনজি রফতানি ক্লাবে যোগদান করবে। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে বছরে ১০.৫ মিলিয়ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সক্ষমতা অর্জন করে ইরান একটি শীর্ষ এলএনজি রফতানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে