,

সোমালিয়ায় ৯০ হাজারেরও বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত

news-image

যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ৯০ হাজারেরও বেশি লোক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক সপ্তাহের বন্যায় অধিকাংশেরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলছে, গত ২৩ অক্টোবর থেকে চলা বন্যায় ৯০ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত এবং ৪২ হাজারের মতো লোক বাস্তুচ্যুত হয়েছে।


শুক্রবার প্রকাশিত জাতিসংঘ রিপোর্টে বলা হয়, সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা ব্যাপকভাবে বন্যার পানিতে নিমজ্জিত। একইসঙ্গে এসব অঞ্চলেই আল কায়েদার সঙ্গে সম্পর্কিত শেবাব জঙ্গি গ্রুপের সঙ্গে সরকার ও এর মিত্রবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।
জাতিসংঘ বলছে, বৃষ্টি ও নদীর পানি কমে আসলেও আরো এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকা এখনও কাটেনি।
দেশটিতে অনেক সময়ই মৌসুমি বন্যা দেখা দিলেও আবহাওয়াবিদরা এল নিনোর প্রভাবে বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।
আবহাওয়ায় এল নিনোর প্রভাবে সাধারণত হয় বেশি বৃষ্টিপাত না হয় খরা দেখা দেয়। গত মাসে জাতিসংঘ সতর্ক করে বলেছিল, এল নিনোর কারণে আবহাওয়াগত দুর্যোগের জন্য ২০১৬ সালের শুরুতে ২ কোটি ২০ লাখ লোকের সাহায্যের দরকার হবে। ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক কোটি ২০ লাখ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে