,

সরাইলে ছাত্র সমাজের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

news-image

 স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল কলেজ শাখার জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১০জন। পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি সামাল দিয়েছে। গতকাল শনিবার দুপুরে সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ শাখার ছাত্র সমাজের কমিটি গঠনের উদ্যেশ্যে গতকাল উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. আলমগির মিয়া উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টীর (এরশাদ) সহসভাপতি মো. রহমত হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো. হুমায়ূন কবির, যুগ্ম সদস্য সচিব মো. জিয়াউর রহমান লাভলু ও মো. এমদাদুল হক ছালেক। সভাপতি পদে প্রার্থী ছিলেন- ওই কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র মো. ফারুক মিয়া, বিএম শাখার মো. মামুন মিয়া ও দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কামরুল মিয়া। দুপুর ১টায় কামরুল মিয়ার পর বক্তব্য দিতে যান মো. মামুন মিয়া। তখন বিবাহিত শ্লোগান দিয়ে উপস্থিত ছাত্র ও বহিরাগতরা এলোমেলো ভাবে দ’ুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নেতৃবৃন্দকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ঘটনাস্থলে পৌঁছে তিন রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আধা ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। উপজেলা জাতীয় ছাত্র সমাজের সম্পাদক মো. মজিদ বক্স ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামুন বক্তব্য দিতে যাওয়া মাত্র হঠাৎ করে বহিরাগত ষড়যšকারীরা বিবাহিত শ্লোগান দিয়ে এলোপাতাড়ি সংঘর্ষের সূত্রপাত ঘটায়। প্রার্থীদের মধ্যে কোন দ্বন্ধ সংঘাত বা মনোমালন্য ছিল না। 


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে