,

মূল ফোকাস জয়ই : মাশরাফি

news-image

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইয়ে আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সফরকারীদের বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বিসিবি একাদশ। তবে সেসব নিয়ে না ভেবে আপাতত জয়ের দিকেই মূল ফোকাস টাইগার দলপতির।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ ম্যাচকে সামনে রেখে শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফি।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘গত বিশ্বকাপের পর থেকেই আমরা বেশ কয়েকটি সিরিজে দারুণ খেলেছি। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় মূল লড়াইয়ে জয়ের প্রতিই আমাদের মূল ফোকাস থাকবে। আমাদের লক্ষ্য যেকোনো ভাবে জয় পাওয়া।’

মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে বড় ধরনের হোঁচট খায় মাশরাফির বিসিবি একাদশ। মাশরাফি সেই হারকে হতাশাজনক বলে উল্লেখ করেন।

বোলিং অ্যাটাকে পেস না স্পিন কোনটাকে গুরুত্ব দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে দল সাজাবো। আমাদের মূল শক্তি হলো স্পিন। তবে গত কয়েকটা সিরিজে পেসাররাও দারুণ করেছে। অতএব সব কিছু বিবেচনায় নিয়েই দল সাজানো হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ হেরে গেলেই পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজের তিনটিতে হেরে গেলে আট পয়েন্ট হারাবে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের আগে রেটিং পয়েন্ট নিয়ে কোনো ভাবনা নেই মাশরাফির, ‘রেটিং পয়েন্ট নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের মূল ফোকাস জয়ের দিকেই থাকবে।’

 

বাংলাদেশ ক্রিকেট দল অনেকটাই সাকিব-নির্ভর। তবে গত কয়েকটা সিরিজে কিছুটা হলেও সেই নির্ভরতা কমেছে। সেই বিষয়ে মাশরাফি বলেন, ‘পুরো বাংলাদেশই সাকিবের দিকে তাকিয়ে থাকে। তবে গত কয়েকটা সিরিজে অন্যান্যরা ভালো করায় সেই নির্ভরতা অনেকটা কমে গেছে। সাকিব এখন আগের চেয়েও রিলাক্সড।’

বাংলাদেশ দলের মূল শক্তি বোলিং। এই বোলিংই আশা দেখাচ্ছে মাশরাফিকে। তবে বাংলাদেশ দলের মূল লক্ষ্য আপাতত প্রথম ম্যাচে জয় পাওয়া। এমনটাই জানালেন টাইগার দলপতি।

মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। প্রথমটা ভালো হলে পুরো সিরিজই ভালো হবে। এজন্য প্রথমটা ভালো হওয়া জরুরি।’

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন ইনফর্ম ব্যাটসম্যান সৌম্য সরকার। গত কয়েকটা সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণ উদীয়মান ব্যাটসম্যানকে আসন্ন সিরিজে বাংলাদেশ মিস করবে বলে জানান মাশরাফি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ