,

পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন ইউনুস খান

news-image

পুনরায় পাকিস্তান ওয়ানডে দলে ডাক পেলেন সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান। সিমিত ওভারে  তার বর্তমান ফর্মে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ মাসের ১১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ইউনিসকে পুনরায় ডেকেছেন পাকিস্তান নির্বাচকরা। চলতি বছর নিউজিল্যান্ড সফরে এবং এরপর এপ্রিলে অনুুষ্ঠিত বিশ্বকাপে দুর্বল পারফমেন্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েন ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান। যেখানে ছয় ম্যাচে তিনি মাত্র ৭৭ রান করতে সক্ষম হন।

 
তবে প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন আসন্ন চার ম্যাচের সিরিজে তার ব্যাটিং অভিজ্ঞতা পাকিস্তান দলের প্রয়োজন হবে। বার্তা সংস্থা এএফপি’কে হারুন বলেন, অবশ্যই টেস্টে তার বর্তমান ফর্ম অসাধারণ এবং আমাদের মিডল অর্ডার ব্যাটিং লাইন আপকে স্থিতিশীল করতে একজন সিনিয়র ব্যাটসম্যান আমাদের প্রয়োজন। ওয়ানডে ক্যারিয়ারে এ পর্যন্ত ২৬৪ ম্যাচ খেলা ইউনিস গত সাত বছরে সেঞ্চুরি পেয়েছেন মাত্র দু’টি। যে কারণে দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং অন্যান্য সাপোর্ট স্টাফ তাকে দলে না নেয়ার পক্ষে ছিলেন বলে জানা গেছে। তবে ইউনিসকে নির্বাচন করার পক্ষেই কথা বলেন রশিদ। তিনি বলেন, এটা পিছনে ফিরে তাকানো না। কারণ আমাদের সামনে কিছু কঠিন সিরিজ আছে এবং আমাদের ব্যাটিং বিভাগকে শক্তিশালী করা দরকার। আধুনিক ওয়ানডে ক্রিকেটে ইউনিসকে মানিয়ে নিতে হবে।
 
আবুধাবিতে আগামী ১১ নভেম্বর চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ ২০ বছর বয়সী জাফর গোহার। ইনজুরির কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়া ইমাদ ওয়াসিমের পরিবর্তে দলে নেয়া হয়েছে বাঁ-হাতি স্পিনারকে। 
 
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজও খেলবে পাকিস্তান এবং এ দল পরে ঘোষনা করা হবে। পাকিস্তান ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন আজহার আলী। বৃহস্পতিবার সমাপ্ত তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। 

পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, ইউনিস খান, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, জাফর গোহার, মোহাম্মদ ইরফান, রাহাত আলী, আনোয়ার আলী, আমির ইয়ামিন, বিলাল আসিফ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ