ব্রাহ্মণবাড়িয়া ফুটবল মাঠে দর্শকদের ভীর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে দিন দিন বাড়ছে ক্রীড়ামোদী দর্শকদের সংখ্যা। সাম্প্রতিককালে ফুটবল খেলা দেখতে মাঠে আসছে বিভিন্ন বয়সী দর্শক। নারী দর্শকরাও খেলা দেখতে মাঠে আসছেন। কানায় কানায় পূর্ণ হচ্ছে প্যাভিলয়ন, গ্যালারী। দর্শকদের আনন্দ কোলাহল উচ্ছসিত ধ্বনী আর উল্লাসে আবারও মুখরিত হয়ে উঠছে নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম। দর্শকরা বিভিন্ন ফুটবল দলের সমর্থক হয়ে বাদ্যবাজনা নিয়ে মাঠে এসে উৎসবমূখর পরিবেশ সৃস্টি করছে । এছাড়া দিন দিন বর্নাঢ্য হচ্ছে ফুটবলের আসর। দর্শকদের আনন্দ উত্তেজনা সমর্থনে মাঠের মধ্যে খেলোয়াররাও ক্রীড়া নৈপুন্য প্রদর্শনে ব্যাপক উৎসাহ পাচ্ছে। খেলোয়ার রেফারী সহ সংশ্লিস্টদের নানা রঙ্গের পোষাক, মাঠের সাজসজ্জা, খেলায় সুশৃঙ্গল পরিবেশ, খেলোয়ারদের ক্রীড়া নৈপুন্য বিশেষ করে আয়োজকদের আন্তরিকতায় প্রাণবন্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল প্রতিযোগিতা। ব্রাহ্মণবাড়িয়ার ফুটবলের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য সেই ঐতিহ্যে জোয়ার লেগেছে।
ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবলের জনপ্রিয়তার ইতিহাস অনেক সমৃদ্ধ। এখানকার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামও ঐতিহ্যবাহী নানা গৌরবের ইতিহাস নিয়ে । এ মাঠে তোফায়েল আজম শীল্ড, বাসন্তী শিল্ড সহ বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় একসময় বিপুল দর্শকদের উপস্থিতি ঘটতো। দর্শনীর বিনিময়ে খেলা দেখতে হতো ক্রীড়ামোদীদের। সেই ঐতিহ্যে একসময় ভাটা নেমে আসে। বিভিন্ন আয়োজনে দর্শকদের শূন্যতা দেখা দেয়। খেলোয়ার এবং প্রতিযোগি দলের অল্প কিছু সমর্থক নিয়ে প্রতিযোগিতা অনুষ্টিত হতেও দেখা গেছে একসময়। অনেকটা হাতাশায় নিমজ্জিত ছিল ফুটবলের জনপ্রিয়তা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব , ফুটবল খেলার প্রতি অনাগ্রহ, আয়োজকদের আন্তরিকতা অভাব, ফটবল দলের সংখ্যা কমে যাওয়া, ফুটবল মাঠে সংঘর্ষ, বিশৃঙ্খলতা সহ নানা কারণে ফুটবল প্রতিযোগিতায় দর্মকদের সংখ্যা কমে যায়। গ্যালারী থাকলেও সেই গ্যালারী শূন্য থাকে দর্শকদের অভাবে।
সেই পরিবেশ যেন এখন নেই। চলতি বছরে বেশ কয়েকটি ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের ভীর বাড়তে থাকে বিশেষ করে জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগ, এবং বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টএ দেখা গেছে বিপুল সংখ্যক দর্র্শক। শিশু কিশোর নারী সহ বিভিন্ন বয়সী দর্শকরা ভীর করেন স্টেডিয়ামে। পূর্ব গ্যালারী যা একসময় ছিল দর্শক শূণ্য এখন রোদ উপেক্ষা করে এ গ্যালারীতে খেলা দেখতে দেখা গেছে দর্মকদের। স্টেডিয়াম সংলগ্ন বাসা বাড়ি বহুতল ভবনের ছাদ বারান্দায়ও ছিল দর্মকদের ভীর। গাছে উঠেও অনেকে খেলা দেখছেন। মাঠে যেমন খেলোয়ারদেও পোষাকে বর্নাঢ্যতা তেমনই মাঠ সজ্জ্বায়ও বর্নাঢ্যতা লক্ষ করা গেছে। মাঠে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও ব্যবস্থাপনা ইতিবাচক। গ্যালারীতে বসেই খেলা দেখছে ক্রীড়ামোদীরা। এই পরিবেশে ফুটবলের জনপ্রিয়তার ক্ষেত্রে জাগরণ সৃস্টি হয়েছে এবং নিমিজ্জত ফুটবল ঐতিহ্য বিকশিত হয়ে জোয়ারে ভাসছে বলে অনেকেই মন্তব্য করেছেন।











