বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি একাদশের তবুও হার?

news-image

অধিনায়কত্বে মাশরাফি, উইকেটের পেছনে মুশফিক, এছাড়াও জাতীয় দলের নিয়মিত আরো জনা পাঁচেক ক্রিকেটারকেই খেলতে দেখা গেল ফতুল্লায়। আপাতদৃষ্টিতে এই দলের সাথে জাতীয় দলের পার্থক্যটা শুধুমাত্র নামেই। তবে কি এই নামের কারনেই 'বিসিবি একাদশ' পেরে উঠলোনা জিম্বাবুইয়ানদের সাথে? নাকি সাকিব তামিমের অভাবটাই বড় হয়ে দেখা দিল? নাকি শুধুমাত্র বোলিং আক্রমনে মোস্তাফিজ নামটি না থাকায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপটি পাহাড়সম হয়ে উঠলো মাশরাফি-শফিউলদের কাছে?এমন বেশ কয়েকটি প্রশ্নই সামনে এসে দাঁড়ায় যখন নিজ দেশে আফগানিস্তানের কাছে পর্যদুস্ত হওয়া সেই জিম্বাবুয়েই ২৭৭ রান তাড়া করে বাংলাদেশের মাটিতে জাতীয় দলের সত্তর শতাংশ খেলোয়ার সংযুক্ত বিসিবি একাদশকে হারিয়ে দেয় ৬ উইকেটের বিশাল ব্যবধানে।

মুশফিকের ৮১,সেইসাথে আনামুল ও কায়েসের জোড়া ফিফটিতে জিম্বাবুইয়ানদের সামনে ২৭৮ রানের বড় স্কোর ছুঁড়ে দেয় বিসিবি একাদশ। জবাবে ব্যাট করতে নেমে বিসিবির বোলিংকে ডালভাত বানিয়ে টার্গেটটিকে সহজেই পার করে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের পক্ষে ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৯৪, সিন উইলিয়ামস ৫৪, এবং শেষদিকে অধিনায়ক চিগাম্বুরার ঝড়ো ৬৪ রান করে দলের জয়ে অবদান রাখেন।

আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাকিব-তামিম-মুস্তাফিজের সংযুক্তি বাংলাদেশ দলের কতটা পরিবর্তন আনে সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, সিরিজে জিম্বাবুয়ে স্বাগতিক বাংলাদেশের সাথে ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে