শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ফ্যাক্টরি ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু

news-image

পাকিস্তানের লাহোরে ফ্যাক্টরি ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় আরো শতাধিক শ্রমিক ধ্বংসস্তূপে আটকে আছেন।  
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে কর্মকর্তারা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকে আটকে থাকা মানুষদের কান্না শোনা যাচ্ছে। জানা গেছে পলিথিন ব্যাগ নির্মাণের এই ফ্যাক্টরির তৃতীয় তলা নির্মাণাধীন অবস্থায় প্রথম ও দ্বিতীয় তলায় শ্রমিকরা কাজ করছিলেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন জানিয়েছে এখানে অনেক শিশু শ্রমিক কাজ করতো। 
পাকিস্তানে সঠিক ভাবে বিল্ডিং কোড না মানার প্রবণতা রয়েছে। লাহোরে ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি মসজিদের ছাদ ধসে ২৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১২ সালে আবাসিক এলাকায় গ্যাস বিস্ফোরণে আবাসিক এলাকায় ১৪ জন নিহত হয়েছিল। বিবিসি।