,

হল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

news-image

হল্যান্ডের আমস্টারডাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা উষ্ণ জানানো হয়েছে। হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট এর আমন্ত্রণে ৩ দিনের এক রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলাবার স্থানীয় সময় রাত ৯টায় আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হল্যান্ডের উন্নয়ন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি স্কুল্ত্জ , বাংলাদেশে হল্যান্ডের রাষ্ট্রদূত লীয়নি মার্গারাথা, হল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা জামান। পরবর্তিতে মোটর শোভাযাত্রায় হেগ শহরের আমরাত কুরহুস গ্র্যান্ড হোটেলে তিনি পৌঁছলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী তাকে অভ্যর্থনা জানান।  


জানা গেছে, এ সফরে হল্যান্ড সরকারের প্রস্তাবিত 'বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০' এর অগ্রগতি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর  মধ্যে আলোচনা হবে। এ ছাড়াও কৃষি , শিল্প, ব্যবসা বিনিযোগ, শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হল্যান্ড সরকারের  সহযোগিতার বিষয়ে বিভিন্ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়াও সর্বশেষ সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে হল্যান্ড এর প্রধানমন্ত্রী মার্ক রুট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনায় আলোচিত চট্টগ্রাম বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের বিষয়টিও প্রাধান্য পাবে।

 

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর